জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আজ ১৭ মার্চ ২০২৩ শুক্রবার হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং হলের বিভিন্ন স্থানে ২০ টি ফলজ গাছ রোপন করা হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ শাখার আয়োজনে পথ শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।