বঙ্গোপসাগরের প্রাণিজ ও খনিজ সম্পদের জরিপ, আহরণ, সুষ্ঠু ব্যবহার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিষয়ক উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা পরিচালনা করা এবং সমুদ্রবিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষ মানবসম্পদ তৈরী করার লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য “ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স-গবেষণা বৃত্তি” (এককালীন ০৫টি, ৩০,০০০/- টাকা) প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
যোগ্যতা: সমুদ্রবিজ্ঞান বিষয়ে অনার্সসহ (সিজিপিএ ৩.৫০) সমুদ্রবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে থিসিসসহ মাস্টার্স শ্রেণীতে অধ্যয়নরতদের নিকটবর্তীকারী বরাবর আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে ব্যক্তিগত তথ্য, সকল একাডেমিক মার্কশিট ও সনদপত্রের ফটোকপি, অভিভাবকের আয়ের সনদ এবং গবেষণা প্রস্তাব (তত্ত্বাবধায়কের সুপারিশসহ) ১২-০৩-২০২৫ তারিখের পরিবর্তে ৩০-০৩-২০২৬ মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে জমা দিতে হবে। অন্য কোন উৎস হতে বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
স্বাক্ষর
ড. কে এম আজম চৌধুরী
পরিচালক (ভারপ্রাপ্ত)
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স
ঢাকা বিশ্ববিদ্যালয়
যোগাযোগ:
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ভবন (২য় তলা ভবন), কার্জন হল এলাকা, কক্ষ নং: ১৩০৭, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০, মোবাইল: ০১৯৭৪৮৯৮০৯৫
১। রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ঢাকা
২। রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
৩। রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
৪। রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৫। রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
৬। রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা
প্রিয় মহোদয়,
বঙ্গোপসাগরের প্রাণিজ ও খনিজ সম্পদের জরিপ, আহরণ, সুষ্ঠু ব্যবহার বিষয়ক উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা পরিচালনা করা এবং সমুদ্রবিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষ মানবসম্পদ তৈরী করার লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স-শিক্ষা বৃত্তি” প্রদান করা হবে। সংযুক্ত বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট বিভাগের প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
(স্বাক্ষর)
(ড. কে এম আজম চৌধুরী)
পরিচালক (ভারপ্রাপ্ত)
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স
ঢাকা বিশ্ববিদ্যালয়