Latest News

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্থদের জন্য বিনামূল্যে “বেড-সাইড” কাউন্সেলিং সেবা শুরু

Published August 17, 2024 Department of Educational and Counselling Psychology
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, বাংলাদেশ এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি সোস্যাইটি (বিইসিপিএস) এবং ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে কোটা আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী ও জনসাধারণকে গত ০২ আগস্ট ২০২৪ থেকে বিনামূল্যে মানসিক কাউন্সেলিং সেবা প্রদান শুরু করে। চরম পীড়াদায়ক এই ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্থ ব্যক্তির নানারকম মানসিক অসুবিধা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এ সময় মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং ব্যক্তিকে মানসিক স্থিরতার পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি কমিয়ে আনতে পারে। এই লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানের একদল নিবেদিত মনোবিজ্ঞানী গত ১৪ আগস্ট ২০২৪ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের “বেড-সাইড” কাউন্সেলিং সেবা শুরু করেছে।

যারা ইতোমধ্যে হাসপাতাল থেকে বাসায় চলে গেছেন তারা কাউন্সেলিং সেবা পেতে অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট ফর্ম পূরণ করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে কাউন্সেলিং সেবা গ্রহণ করা যাবে। বিনামূল্যে এই সেবা আগামী অক্টোবর ২০২৪ পর্যন্ত চালু থাকবে।  

অ্যাপোয়েন্টমেন্ট লিঙ্কঃ https://forms.gle/Q7cHMzWwRJ8JjnaN9

Link copied