Slider

আন্তর্জাতিক পরিবেশ দিবস ২০২৪

Published June 6, 2024 Institute of Disaster Management and Vulnerability Studies
All Highlights


“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও বৃক্ষেেরাপণ কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) উদ্যোগে ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও)-এর সহযোগীতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

৫ জুন, ২০২৪ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনের সামনে এসে শেষ হয়। কর্মসূচির অংশ হিসেবে কলা ভবন এলাকায় বৃক্ষরোপন করা হয়।

শোভাযাত্রা ও বৃক্ষরোপন কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রভোস্ট এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান খান, পিএইচডি। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকতা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
 

Link copied