Slider

প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টের ১৭তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

Published June 30, 2025 Institute of Disaster Management and Vulnerability Studies
All Highlights

ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ কর্তৃক আয়োজিত প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (পিএমডিএম) এর ১৭তম ব্যাচের ভর্তি পরীক্ষা গত ২৭শে জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা খন্দকার মোকাদ্দেম হোসেন, পিএইচডি এবং অত্র ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান খান, পিএইচডি এবং ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Link copied