এ. কে. এম. আব্দুল হামিদ ও বেগম সেলিমা জাহান স্মারক গবেষণা বৃত্তি : ২০২৫
দরখাস্ত আহ্বান
এ. কে. এম. আব্দুল হামিদ ও বেগম সেলিমা জাহান স্মারক গবেষণা বৃত্তি তহবিল থেকে বৃত্তি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে যারা পিএইচডি পর্যায়ে গবেষণায় নিয়োজিত তাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে|
এই গবেষণা বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীকে সুপারভাইজার ও সংশ্লিষ্ট অনুষদের (কলা ও সামাজিক বিজ্ঞান) ডিনের সুপারিশক্রমে পরিচালক, উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARASS), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আগামী ২১-০৬-২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করছি| আবেদনপত্রের সাথে প্রার্থীর জীবন-বৃত্তান্ত, ০১(এক) কপি ছবি, বিভাগীয় একাডেমিক কমিটিতে উত্থাপিত একটি পিএইচডি সেমিনার প্রদান সংক্রান্ত চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র এবং গবেষণা প্রস্তাবনা/গবেষণা কর্মের বিষয়বস্তু (সর্বোচ্চ ০২ পৃষ্ঠার মধ্যে)সহ প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করতে হবে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিভাগের অধীনে পিএইচ.ডি. পর্যায়ে গবেষণারত প্রার্থী যারা বিভাগীয় একাডেমিক কমিটিতে কমপক্ষে একটি পিএইচডি সেমিনার প্রদান করেছেন তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন| কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ০১ (এক) জন করে দুই অনুষদের ০২ (দুই) জন পিএইচ.ডি. গবেষককে এই বৃত্তি প্রদান করা হবে|
কমিটি কর্তৃক বাছাইকৃত প্রত্যেক গবেষক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা (দুই কিস্তিতে পরিশোধযোগ্য) গবেষণা বৃত্তি পাবেন| প্রথম কিস্তির (৫০%) টাকা পরিশোধের পর সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের সুপারিশক্রমে দ্বিতীয় কিস্তির (অবশিষ্ট ৫০%) টাকা ২য় সেমিনার সম্পন্ন করার পর পরিশোধ করা হবে|
(অধ্যাপক ড. এম এ কাউসার)
পরিচালক