ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স-এ একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের আগামী ২২-০৬-২০২৬ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর বরাবর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের বেতন মাসিক সর্বসাকুল্যে ১৫,০০০/- (পনের হাজার) টাকা।
যোগ্যতা: প্রার্থীদের সমুদ্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং সমুদ্রবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে থিসিস সহ মাস্টার্স ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনপত্রের সাথে ব্যক্তিগত তথ্য, সকল একাডেমিক মার্কশীট ও সনদপত্রের ফটোকপি এবং International Center for Ocean Governance-এর নামে ১,০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার জমা দিতে হবে। শিক্ষা জীবনে কোন পর্যায়ে ৩য় বিভাগ বা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
ড. কে এম আজম চৌধুরী
পরিচালক (ভারপ্রাপ্ত)
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স
ঢাকা বিশ্ববিদ্যালয়
যোগাযোগঃ
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স,
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ ভবন
(২১ তলা ভবন, কার্জন হল এরিয়া) ১৩ তলা, কক্ষ নং ১৩০৭, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইলঃ ০১৬৭৪৮৯৮০৯৫