জন্মাষ্টমী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে ১০/০৯/২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিট "শ্রীকৃষ্ণের মানবিক ঐক্য ও বিশ্বশান্তির দর্শন” শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৫ম তলায় ৫০০২ নং কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হিরেন্দ্রনাথ বিশ্বাস , সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ও সম্পাদক, মাসিক সমাজ দর্পণ। আলোচনায় অংশগ্ৰহন করেন অধ্যাপক কল্যাণময় সরকার, সাবেক পরিচালক , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জনাব নিলয় রায়। অনুষ্ঠানে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন ও অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।