Latest News

“জুলাই গণঅভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী ২০২৫

Published July 23, 2025 Department of Art History
All Latest News

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে চারুকলা অনুষদে অনুষ্ঠিত হলো “জুলাই গণঅভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল।

প্রদর্শনীর কিউরেটর ছিলেন ড. শেখ মনির উদ্দিন, সহযোগী অধ্যাপক, শিল্পকলার ইতিহাস বিভাগ, ঢাবি । কো-কিউরেটর হিসেবে ভূমিকা পালন করেন সঞ্জয় কুমার দে, সহকারী অধ্যাপক, শিল্পকলার ইতিহাস বিভাগ চারুকলা অনুষদ, ঢাবি।

চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনীটি ২২ জুলাই হতে ২৫ জুলাই ২০২৫ পর্যন্ত চলবে।

Link copied