ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদের উদ্যোগে হিম উৎসব ও বিজয় কনসার্ট আজ ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার রোকেয়া হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

৩০-০১-২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়