ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্পোর্টস ক্লাবের উদ্যোগে নবাগতদের সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের বিদায় জানানো হয়।
প্রথম বর্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন খেলায় সাথে সম্পৃক্ত হয়ে ক্লাবের সাথে সংযুক্ত হয়েছে। তাদেরকে ফুলের শুভেচ্ছা ও ভুয়া সামগ্রী দিয়ে স্বাগত জানানো হয়।
মাস্টার্সের শিক্ষার্থীরা যারা ফুটবল ক্রিকেট টিমের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে ক্রেস্ট ও সম্মাননা জানানোর মাধ্যমে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডঃ আবুল কালাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক, স্পোর্টস ক্লাবের মডারেটর ও খেলাধুলার ভারপ্রাপ্ত শিক্ষক কাজী মুহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠানে স্পোর্টস ক্লাবের এলামনাইরাও উপস্থিত ছিলেন।


_1789310795.jpg)