Latest News

Superex Leather Limited পরিদর্শন ও ৪র্থ বর্ষের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংরত শিক্ষার্থীদের সরেজমিনে তদারকি

Published December 22, 2023 Institute of Leather Engineering and Technology
All Latest News

৪র্থ বর্ষ বি. এসসি. ইন লেদার ইঞ্জিনিয়ারিং-২০২৩ এর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংরত (কোর্স কোড LE-418) শিক্ষার্থীদের সরেজমিনে তদারকি ও দিক নির্দেশনা প্রদানের জন্য ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ গত ১৯/১২/২০১২৩ তারিখে Superex Leather Limited পরিদর্শন করেন। শিক্ষার্থীদের তদারকি ও দিক নির্দেশনা প্রদান করেন ইনস্টিটিউটের মাননীয় পরিচালক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আব্দুল মুত্তালিব, অধ্যাপক ড. সবুর আহমেদ, ড. মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, ড. অমল কান্তি দেব, জনাব মোঃ সাইদুর রহমান শাকিল, জনাব মোঃ আব্দুস সবুর, জনাব মোঃ জাওয়াদ হাসান, এবং জনাব ফাতেমা তুজ জোহরা। এসময় ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সম্মানিত শিক্ষকদের ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য যে, সম্প্রতি Superex Leather Limited LWG Certified (Silver rated) হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

 

Link copied