Latest News

Seminar on "Inspiring Youth Career for Leather, Footwear, and Leather Goods Industries"

Published September 12, 2025 Institute of Leather Engineering and Technology
All Latest News

অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে ----ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দেশের স্বার্থে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে ব্যবধান কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তাই দলীয় রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট মিলনায়তনে ‘Inspiring Youth Career for Leather, Footwear and Leather Goods Industries’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিস্ট সোসাইটি এবং রেনেসাঁ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন লেদার ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উচ্চশিক্ষার সঙ্গে ব্যবহারিক শিক্ষার সমন্বয় সাধন করে পাঠক্রম আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়ন করা অত্যন্ত জরুরি। এ ছাড়া শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম আরও কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সম্পর্ক উন্নয়নে উপাচার্য পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নিয়মিত মতবিনিময়ের পরামর্শ প্রদান করেন।


 

Link copied