Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত

Published September 17, 2026 Department of Microbiology
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার “আন্তর্জাতিক অণুজীব দিবস” পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎ অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মু. মনজুরুল করিম এবং সদস্য-সচিব ড. সামিনা মমতাজ বক্তব্য রাখেন। বিভাগীয় শিক্ষার্থী রুকাইয়া পারভীন লাবনী ও আহসানুর রাজী অনুষ্ঠান সঞ্চালন করেন। দিনব্যাপী এ আয়োজনে বক্তৃতা প্রদান করেন আইসিডিডিআর,বি-এর ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট ও হেড ড. মোহাম্মদ জিয়াউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মারুফা জেরিন আখতার এবং ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার জনাব সাবিক খায়ের। 

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বর্তমান বিশ্বে মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, কৃষি ও সামগ্রিক উন্নয়নে এসব বিষয়ে গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তাই শিক্ষার্থীদের মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণায়ও আগ্রহী হতে হবে। তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানের বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মধ্যে ছিল ল্যাবরেটরি ডেমোনস্ট্রেশন এবং শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী। উল্লেখ্য, আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন জেলার ১৪টি কলেজের ৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

‎

Link copied