Latest News

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্স ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Published July 14, 2023 Department of Peace and Conflict Studies
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রফেশনাল মাস্টার্স ইন পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সামার-২০২৩ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১৮ আগস্ট আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম একই সঙ্গে উচ্চারিত হয়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রফেশনালসদের জন্য এই মাস্টার্স প্রোগ্রাম শুরু করা হয়েছে। কেননা, এটি সময়ের চাহিদা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রফেশনাল মাস্টার্সের সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে শিক্ষাটা শুধু একপাক্ষিক থাকে না বরং সেটি ছাত্র এবং শিক্ষকের মধ্যে অর্জিত জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলে থাকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর জনাব সাইফুদ্দিন আহমেদ  সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে ফুল ও উপহারসামগ্রী দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। উলেস্নখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই মাস্টার্স প্রোগ্রামে ১ম ব্যাচে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। এ বছরের ডিসেম্বর মাসে প্রফেশনাল মাস্টার্সের ২য় ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

 

Link copied