Notice

ফিন্যান্স ৩২ ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি প্রদান সংক্রান্ত পুনঃ বিজ্ঞপ্তি

Published June 30, 2026 Department of Finance
All Notices

ফিন্যান্স ৩২ ব্যাচে যেসব শিক্ষার্থীদের ভর্তি  প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক ইমেইল পাওয়ার জন্য আবেদন ফরমে ভুল তথ্য প্রদানের জন্য ইমেইল আইডি পান নাই, তাদের এই নোটিশের নিম্নে সংযুক্ত আবেদন ফর্ম জমা দিয়ে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডির জন্য আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হল।

আগামী ৬ই জুলাই ২০২৬ এর মধ্যে উক্ত আবেদন সম্পন্ন করতে হবে। ফরম জমা দিতে কোন ধরণের সমস্যা হলে fin.admin@du.ac.bd তে ইমেইল করতে হবে। প্রয়োজনীয় তথ্যের মধ্যে নিবন্ধন নম্বর (Registration No.) রেজিস্ট্রেশন কার্ডে পাওয়া যাবে এবং ক্লাস রোল (Class Roll) বিভাগের নোটিশ বোর্ড বা বিভাগীয় অফিস থেকে জেনে নেওয়া যাবে।

উল্লেখ্য ফরম পূরণে প্রদত্ত নির্দেশনা পুরোপুরি অনুসরণ না করলে ইমেইলের আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং উক্ত ছাত্র আর পরবর্তীতে প্রাতিষ্ঠানিক ইমেইল পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।

 ফিন্যান্স ৩২ ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল আইডির জন্য আবেদন ফরম

Link copied