শুভ বড়দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃত বিভাগ এর উদ্যোগে ১৫/০১/২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় "Teachings of Jesus Christ in Establishing Interfaith Harmony" শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৫ম তলায় ৫০০২ নং কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- রেভারেন্ড ডেভিড অনিরুদ্ধ দাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশের জাতীয় গীর্জা পরিষদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. ফাদার তপন ডি' রোজারিও, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢা: বি:। স্বাগত ভাষণ প্রদান করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম।
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অনারারী অধ্যাপক ড. কাজী নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ।