আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ পরিদর্শন করতে আসেন Professor Dr. Jonathan A.C. Brown [Prince Alwaleed Bin Talal Centre for Muslim-Christian Understanding (ACMCU) Georgetown University, USA]
এ সময়ে আন্ত: ধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক দিয়ে স্বাগত জানানো হয়।
এই পরিদর্শন উপলক্ষে উপস্থিত ছিলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্ত:ধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম ও বিভাগের শিক্ষকবৃন্দ।