Slider

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

Published November 16, 2026 Department of Mass Communication & Journalism
All Highlights

১২ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ এর অনুষ্ঠান অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান বক্তা গণমাধ্যম পরামর্শক, লেখক ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা "মানুষের জন্য সাংবাদিকতা" শীর্ষক তাঁর বক্তব্য তুলে ধরেন।

সভার সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মার্জিয়া রহমান। অধ্যাপক সিতারা পারভীন এর জীবনী পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শাওন্তী হায়দার। অনুষ্ঠানে অধ্যাপক সিতারা পারভীনের স্বামী, সহকর্মী ও সহপাঠী অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী ও বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।

বিভাগের শিক্ষার্থী সৌমিক রায় তূর্ণ এর রবীন্দ্র সংগীত পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ২০২৪ সনের বিএস এস (সম্মান) পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মোট ১১ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।  পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: তাশাহুদ আহমেদ রাফিম

অর্জিতা সূত্রধর, মোঃ আকতারুল ইসলাম, মোঃ তাহমিদুল আলম, নাওশিন মুশতারী, সাদিয়া পারভীন অর্পা, সাদিয়া রহমান, সানজানা জেবিন ছোঁয়া, মোঃ ফাহিম হাসান মাহদী,           অনুস্কা ব্যানার্জী ও আলী হাসান ওয়াহিদ।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Link copied