“ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর দশম লেকচার অনুষ্ঠিত”
গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার দর্শন বিভাগ আয়োজিত কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬-এর এগারোতম সেমিনারটি বিভাগীয় ওয়ার্কস্টেশন কাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেছেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. মন্দিরা চৌধুরী। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিলো “From Categorical Imperative to Ecological Imperative : Reconsidering Nature’s Moral Status with Kant, Taylor, and Naess”. অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় সহকারী অধ্যাপক খন্দকার তোফায়েল আহমেদ। ড. মন্দিরা চৌধুরী তাঁর বক্তব্যে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের নীতি দর্শন প্রয়োগের মাধ্যমে সমসাময়িক পরিবেশ দর্শনের গুরুত্বপূর্ণ দৃষ্ঠিভঙ্গিসমূহের উপর আলোকপাত করেন। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, এবং প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।