Notice

শিক্ষার্থীদের Softloan প্রদান প্রসঙ্গে

Published June 10, 2021 Department of Physics
All Notices

“শিক্ষার্থীদের Softloan” প্রদান প্রসঙ্গে

 

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর নীতিমালা ২০২০ এর আলোকে করােনা মহামারী (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে Online শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের আওতায় Android Device/Smartphone ক্রয়ের জন্য ঋণ প্রদানের নিমিত্তে নিম্নে উল্লেখিত শর্তাধীনে বিভাগ ইনস্টিটিউট এর মাধ্যমে আবেদনকৃত শিক্ষার্থীদের নিকট হতে তথ্য সরবরাহের জন্য অনুরােধ করা যাচ্ছে ৪ (আবেদনের শেষ তারি: ১৫/০৬/২০১১ ইং)।

১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/শ্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থী যাদের নাম “শিক্ষার্থীদের Softloan” তালিকায় অন্তর্ভুক্ত আছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন।

২। ঋণের সর্বোচ্চ সিলিং ৮,০০০/= টাকা, যাহা সুদ মুক্ত । উক্ত টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।

৩। শিক্ষার্থীদের জরুরী ভিত্তিতে সােনালী ব্যাংক লিঃ/ জনতা ব্যাংক লিঃ/ অগ্রনী ব্যাংক লিঃ এর যে কোন একটি শাখায় নিজ নামে ব্যাংক একাউন্ট খুলে স্ব স্ব বিভাগ ইনস্টিটিউট কে জানাতে হবে।

৪। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে Android Device/Smartphone ক্রয়ের ভাউচারটি বিভাগ ইনস্টিটিউট এর মাধ্যমে Softloan অনুমােদন কমিটির সদস্য সচিব এর নিকট জমা দিতে হবে।

৫। ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে এককালীন অথবা ৪টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে।

৬। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরৎ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোন ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।

৭। ১৫/০৬/২০-২১ ইং তারিখের মধ্যে শিক্ষার্থীদের Softloan” তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd এর অন্তর্ভুক্ত Du Forms এর অন্তস্থ Student Softloan থেকে ডাউনলোড করে পূরনের পর স্ব স্ব বিভাগ/ ইনস্টিটিউট এর চেয়ারম্যান/পরিচালকের নিকট প্রেরন করতে হবে।

-------------
স্বাক্ষরিত/-
হিসাব পরিচালক(ভারপ্রাপ্ত)
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Link copied