২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের গ্র্যাজুয়েট (নিয়মিত মাস্টার্স) প্রোগ্রামের শূন্য আসনে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (টএঈ) কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ফলাফল থাকতে হবে নিম্নরূপ-
- স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.২৫ (৪.০০-এর মধ্যে) বা সমমানের ফলাফল থাকতে হবে;
- মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে;
- তবে পৃথকভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
থিয়েটার/নৃত্য/সংগীত/চারুকলা/অডিও-ভিজ্যুয়ালসহ প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি বা কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। ভর্তির ক্ষেত্রে কর্মরত বা অন্য যে কোনো প্রার্থীর জন্য বিভাগীয় কোনো বিশেষ ছাড় বা কোটা সংরক্ষিত নেই।
আবেদনের শেষ তারিখ : ২৫ জুন ২০২৬
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের (লিখিত, ব্যবহারিক ও মৌখিক) পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য নির্বাচন করা হবে।
আবেদনপত্র সংগ্রহ ও জমাদান পদ্ধতি
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র বিভাগের ওয়েবসাইট (du.ac.bd/body/tmu) অথবা বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্র সরাসরি বিভাগীয় অফিসে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে।
আবেদন ফি : ৩০০০/- (তিন হাজার) টাকা
যোগাযোগ
মোবাইল: ০১৬১৩৫৭০৮০৮, ০১৮১৮৭৩৫৬৩২