ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘Extempore Speech Competition 2026’ শীর্ষক একটি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা গত ৩০ জুলাই ২০২৬ তারিখে বিভাগের ৫০৩০ নং শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ‘2nd Anniversary of the July Revolution and Student Uprising’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
.jpeg)
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতার মাধ্যমে জুলাই অভ্যুত্থান, নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ নির্মাণ এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সামাজিক বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত বক্তৃতায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল ‘বৈষম্যহীন বাংলাদেশ: স্বপ্ন ও বাস্তবতা’, ‘দেয়ালচিত্রে বিপ্লবের ভাষা’, ‘সংগ্রাম থেকে নির্মাণ: জুলাই অভ্যুত্থানের আসল চ্যালেঞ্জ’, ‘জুলাই ২০২৪: অভ্যুত্থানে নারীর নিরাপত্তার প্রশ্ন’, ‘মিছিলে পোস্টার হাতে মায়েরা’, ‘জনপরিসরে নারী: অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা’, ‘দেয়াল লিখনে নারী’ এবং ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লব’ প্রভৃতি।
.jpeg)
অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজী, অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং অধ্যাপক ড. সানজীদা আখতার। এছাড়া বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
.jpeg)
প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে তিনজন শিক্ষার্থী বিজয়ী নির্বাচিত হন। প্রথম স্থান অধিকার করেন বিভাগের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জারিন সাদাফ। দ্বিতীয় স্থান অধিকার করেন একই বর্ষ ও সেমিস্টারের নুসাইবা আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন বিভাগের ২য় বর্ষ ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী আফিয়া হুমায়রা জেবু।
অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভাগের পক্ষ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমকালীন সামাজিক, রাজনৈতিক ও জেন্ডারভিত্তিক বিষয় সম্পর্কে তাদের চিন্তা, বিশ্লেষণ ও মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি করেছে।