Latest News

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে মৌলিক সাইকোথেরাপি দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published June 16, 2026 Department of Clinical Psychology
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে গত  ১৩-১৫ জুন ২০২৬, ৩ দিন ব্যাপি মৌলিক সাইকোথেরাপি দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোট ২৬ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। বিভিন্ন পেশাজীবী যেমনঃ ডাক্তার, শিক্ষক, কাউন্সেলর, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান তাদের পেশাগত দক্ষতা বাড়াবে বলে প্রশিক্ষণার্থীরা মন্তব্য করেন। এ ধরনের আরও প্রশিক্ষণের ব্যবস্থা যাতে বিভাগ থেকে করানো হয় এই দাবী প্রশিক্ষণার্থীদের। এম.ফিল গবেষকদের গবেষণা বৃত্তি প্রদানের লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ পর্বগুলোর সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক  জনাব জোবেদা খাতুন এবং এসিসটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও বিভাগীয় সিনিয়র ডেমোনস্ট্রেটর জনাব মোঃ আব্দুল আউয়াল। বিভাগীয় চেয়ারম্যান ডঃ শাহানূর হোসেন উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন। উল্লেখ্য, বছরব্যাপী মৌলিক সাইকোথেরাপি দক্ষতার উপর তিনটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।   

Link copied