|
আজ ২১শে সেপ্টেম্বর, বিশ্ব আলঝেইমারস দিবসকে সামনে রেখে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) একটি বিশেষ ওয়েবিনার আয়োজন করে। এই বছরের প্রতিপাদ্য '"The Earlier You Know, The More You Can Do: A Dementia Diagnosis Matters" নিয়ে বাদশাহ জুলকারনাইন (এমফিল গবেষক, ক্নিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহি সদস্য, বিসিপিএস) এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেছেনঃ ড. এম মাহমুদুর রহমান প্রো-ভাইস চ্যান্সেলর আইইউবিএটি এবং নির্বাহি সদস্য, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ড. পারভিন হক সম্মানসূচক অধ্যাপক ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজীবন সদস্য, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ড. শাহনুর হোসেন বিভাগীয় প্রধান ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি আলোচকবৃন্দ বাংলাদেশের প্রেক্ষাপটে ডিমেনশিয়া এবং আলঝেইমারস রোগ, সময়মতো রোগ নির্ণয়, মূল্যায়ন, চিকিৎসা, এবং পরিচর্যাকারীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা সহ নিন্মক্ত বিষয়গুলোতে আলোকপাত করেছেন। • ডিমেনশিয়া কি শুধু স্মৃতিশক্তি কমে যাওয়ার নাম? • আলঝেইমারস রোগ এবং ডিমেনশিয়ার মধ্যে পার্থক্য কী? • কোন লক্ষণগুলো দেখলে একজন ব্যক্তি বা তার পরিবারকে সতর্ক হওয়া উচিত? • সময়মতো রোগ নির্ণয় কেন গুরুত্বপূর্ণ? • রোগ নির্ণয়ের পর কি সত্যিই কিছু করার থাকে? • একজন রোগী ও তার পরিবারের জন্য চিকিৎসা, জ্ঞানীয় সক্ষমতা ধরে রাখার কার্যক্রম এবং পরিচর্যাকারীর সহায়তার ভূমিকা কী? |