বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন এর সহযোগিতায় মানসিক স্বাস্থ্য সুরক্ষা, টোটাল ফিটনেস ও মেডিটেশন প্রশিক্ষণ কার্যক্রম কলা ভবনস্থ ৫০০৬ নং কক্ষে অনুষ্ঠি হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। আলোচনায় অংশগ্রহণ করেন ইঞ্জি. প্রাণজিৎ লাল শীল, সিনিয়র অর্গানিয়ার, কোয়ান্টাম ফাউন্ডেশন, ছালেহ আহমেদ, ইনচার্জ, শিক্ষাসেবা কার্যক্রম ও কো-অর্ডিনেটর (মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম) কোয়ান্টাম ফাউন্ডেশন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা: আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে ডিজিটাল আসক্তি, সময় ব্যবস্থাপনা, ভালো রেজাল্ট, হেলথ অ্যাসেসমেন্ট: মেন্টাল হেলথ টেস্ট, লাইফস্টাইল টেস্ট, মানসিক রোগের প্রাথমিক লক্ষণসমূহ ও মানসিক স্বাস্থ্যের যত্ন, ফাংশনাল ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম টেস্ট, স্বাস্থ্য সুরক্ষা: দ্যা সায়েন্স অব টোটাল ফিটনেস, দ্যা সায়েন্স অব স্ট্রেস, রেসপন্স মেকানিজম অব স্ট্রেস, ইমোশনাল হেলথ ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশনাল ব্রেইন ম্যানেজমেন্ট, হ্যাপিনেস প্রাকটিস, দ্যা ল অব ব্রেন, মাউন্ড সেটিং অ্যান্ড মাইন্ড গ্রোয়িং টেকনিকস, মানিসক স্বাস্থ্যের ভূমিকা, নিউরো সায়েন্স অব মেডিটেশন, স্কিল প্রাকটিস: মেডিটেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।