২০২২-২০২৩ সেশনে গ্রাফিক ডিজাইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি শূন্য আসনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। যে কোনো পাবলিক / প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ইউজিসি অনুমোদিত) থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা থাকবে না।
আগ্রহী প্রার্থীদের আগামী ২০.০৩.২০২৩ ইং তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফরম-এ আবেদন করতে হবে।
ভর্তির যাবতীয় তথ্য ও আবেদনপত্র বিভাগীয় ওয়েবসাইটের নোটিশে পাওয়া যাবে। অথবা বিভাগের অফিসে সরাসরি আবেদন করা যাবে। যোগাযোগ: ০১৭৭৭ ৫৩৩০০৭, ০১৬১১ ১২৫৬৬৭
বিস্তারিত তথ্যের জন্য নিচের লিংকে প্রবেশ করুন