নোটিশ
প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থী
আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার গ্রাফিক ডিজাইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (২ বছর মেয়াদী) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। (পিডিএফ কপি সংযুক্ত)।
প্রকাশিত ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রথম ০৪ জন উত্তীর্ণ পরীক্ষার্থীকে উক্ত প্রোগ্রামের চারটি শূন্য আসনে ভর্তি হওয়ার সুযোগ প্রদান করা হবে। অন্যান্য উত্তীর্ণ পরীক্ষার্থীরা অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত থাকবে এবং পরবর্তীতে একই সেশনের আসন শূন্য হলে মেধাক্রম অনুসারে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
নির্বাচিত ০৪ জন পরীক্ষার্থীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, তারা আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বিভাগীয় অফিসে উপস্থিত হয়ে সকল শিক্ষাগত যোগ্যতার মূল মার্কসিট ও সনদপত্র জমা দিয়ে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করবে। নির্ধারিত সময়ের মধ্যে মূল শিক্ষাগত সনদপত্র ও মার্কসিট জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আসন অপেক্ষমান তালিকা থেকে পূরণ করা হবে।
উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে অভিনন্দন।