Latest News

অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্যের ২৬ তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সেমিনার, ২০২৪ অনুষ্ঠিত

Published November 14, 2024 Department of Sanskrit
All Latest News

অদ্য ১৪ নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্যের ২৬ তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সেমিনার, ২০২৪ অনুষ্ঠিত হয়।  সেমিনারে “বৌদ্ধ মূর্তিশিল্পের উদ্ভব ও বিকাশ প্রক্রিয়া” শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ-এর মাননীয় উপাচার্য্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া এবং আলোচক ছিলেন অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের মাননীয় ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

Link copied