Event

Counselling Session at the Mental Health Fair, 2025

Published October 23, 2025 Event date October 28, 2025 Department of Clinical Psychology
All Events

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ আয়োজন করেছে সাইকোথেরাপি/কাউন্সেলিং সেবা।

মন খুলে কথা বলার ব্যাপারে কি আপনি দ্বিধাগ্রস্ত? সাইকোথেরাপি/কাউন্সেলিং হচ্ছে নিজেকে ভালো রাখার জন্য সচেতন একটি পদক্ষেপ। আপনার প্রয়োজন হলে চলে আসতে পারেন আমাদের কাউন্সেলিং বুথে। আমরা আছি আপনার কথা শোনার জন্য।

‎এখানে অভিজ্ঞ সাইকোলজিস্টের সাথে-

- একটি নিরাপদ ও গোপনীয় পরিবেশে নিজেদের চ্যালেঞ্জগুলো মন খুলে শেয়ার করতে পারবেন।

‎- আপনার মানসিক চাপ ও উদ্বেগ সম্পর্কে জানতে তা নিয়ন্ত্রন করবার বৈজ্ঞানিক পদ্ধতি শিখতে পারবেন।

- নিজের অনুভূতি, চিন্তা ও সক্ষমতা বোঝার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে পারবেন।

‎- দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৈজ্ঞানিক পদ্ধতি শিখতে পারবেন।

‎- আত্মসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে ভালো ভাবে চিনতে এবং নিজের যত্ন নিতে পারবেন।

‎তারিখ: ২৮ অক্টোবর ২০২৫(মঙ্গলবার)

‎সময় : সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।

‎স্থান: কক্ষ নং: ৫০৪০,চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ,পঞ্চম তলা,কলাভবন,ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

Link copied