Event

Workshop on Self-Care vs. Selfishness

Published November 3, 2025 Event date November 14, 2025 Department of Clinical Psychology
All Events

আমাদের সমাজে এখনো অনেকেই বিশ্বাস করেন- নিজের যত্ন নেওয়া মানেই স্বার্থপরতা। এই ধারণা থেকে আমরা প্রায়ই অন্যের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নিজের ক্লান্তি, বিশ্রাম ও মানসিক ভারসাম্যকে উপেক্ষা করি। ফলস্বরূপ জন্ম নেয় অপরাধবোধ, বিরক্তি ও মানসিক দূরত্ব, যা ধীরে ধীরে আমাদের ঠেলে দেয় ইমোশনাল বার্নআউট (Emotional Burnout) এর দিকে। কিন্তু বাস্তবে সেলফ-কেয়ার (Self Care) কোনো বিলাসিতা নয়; এটি মানসিক সুস্থতার ভিত্তি। সেলফ-কেয়ার (Self Care) মানে নিজের আবেগ, সীমা ও প্রয়োজনকে সম্মান করা, নিজেকে সচেতনভাবে যত্নে রাখা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। এই ওয়ার্কশপে মিনি-লেকচার (Mini-lecture), রিফ্লেকটিভ জার্নালিং (Reflective journaling), গ্রুপ আলোচনা (Group discussion) ও অনুশীলনের (Exercises) মাধ্যমে অংশগ্রহণকারীরা শিখবেন অপরাধবোধ ছাড়াই সীমা নির্ধারণ, আত্মভালোবাসা ও স্বার্থপরতার পার্থক্য, নিজের প্রয়োজন প্রকাশের আত্মবিশ্বাস, এবং “ওভারগিভিং” (Overgiving) প্রবণতা বোঝার পাশাপাশি ব্যক্তিগত “সেলফ কেয়ার কম্পাস” (Self-Care Compass) তৈরি করার কৌশল।

ওয়ার্কশপটিতে ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন-

সালমা পারভিন

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

এবং

পার্ট টাইম ফ্যাকাল্টি

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

এবং কো-ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন-

মার্জিয়া আল-হাকিম

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

লেকচারার (সাইকোলজি) এবং স্টুডেন্ট সাপোর্ট হেড

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (UCBD)

স্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা ভবন, কক্ষ নং ৫০৪০

তারিখঃ ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার)

সময়ঃ সকাল ৯ টা - দুপুর ১ টা

লক্ষ্য শ্রোতাঃ প্রাপ্তবয়স্ক সাধারণ জনগোষ্ঠী ও যেকোনো পেশাজীবী

Link copied