Notice

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত

Published January 13, 2026 Department of Clinical Psychology
All Notices

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও icddr’b এর যৌথ উদ্যোগে The neurobehavioral embedding of early-life adversity: Insights and opportunities from a decade of multimodal data for future discovery in Bangladesh  শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী  (সোমবার) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. এম. কামরুজ্জামান মজুমদারের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন Harvard University & Boston Children’s Hospital এর অধ্যাপক Charles A. Nelson III

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অনারারি অধ্যাপক এবং ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর প্রো-ভিসি ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান। বিভাগের বর্তমান ও অ্যালামনাই শিক্ষার্থীবৃন্দ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Link copied