ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম জন্মদিন উপলক্ষে ১ জুলাই কবি জসীম উদ্দীন হল প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।