ক্রিমিনোলজি বিভাগ: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে ‘জুলাই বিপ্লব স্মৃতি আলোচনা’ শীর্ষক কবিতা আবৃত্তি ,স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান ২৯ জুলাই ২০২৬ বুধবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সম্মানিত অতিথি এবং প্রক্টর মো. ইসরাফিল রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রভাষক ফাবিয়া মাহবুব স্বাগত বক্তব্য দেন। শিক্ষার্থীরা স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। জুলাই আন্দোলন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ৩য় বর্ষের শিক্ষার্থী ফারহান আহমাদ ও আশফা বিনতে লতিফ অনুষ্ঠান সঞ্চালন করেন।