Latest News

আন্ত ধর্মীয়:সম্প্রীতি বিতর্ক উৎসব -২০২৬

Published February 2, 2026 Centre for Inter-religious and Intercultural Dialogue (CIID)
All Latest News

‘সংলাপের খিড়কিতে দেখি/ সভ্যতার সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে আজ ০২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাএ শিক্ষক কেন্দ্রে ৩ দিন ব্যাপী আন্ত ধর্মীয় সম্প্রীতি সম্প্রীতি বিতর্ক উৎসব শুরু হয়েছে। 

বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদ্যাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ যৌথভাবে এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাবের সহযোগিতায় এই উৎসব আয়োজন করা হয়েছে। ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাবের সভাপতি রিফাহ তাসনিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক অধ্যাপক ড. এম আব্দুল আজিজ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মুহা. আবদুল্লাহ আল মাহমুদ এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক রাগীব আনজুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবরার হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বর্তমান ডিজিটালাইজেশনের যুগে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এবং সম্পর্কের অবনতি ঘটছে। বিতর্ক চর্চার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উন্নয়ন এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যরে পরিবেশ তৈরি করা সম্ভব। পরবর্তী জীবনের ক্যারিয়ার গঠনে বিতর্ক সাহায্য করে। এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

আন্ত:ধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ বলেন, সংলাপ হলো সেই খিড়কি, যেখান দিয়ে আমরা একে অপরের চিন্তা, সংস্কৃতি ও মূল্যবোধকে দেখতে পাই। মতের ভিন্নতা থাকলেও আলোচনার মাধ্যমেই গড়ে ওঠে বোঝাপড়া, সহনশীলতা ও ঐক্য। সভ্যতার অগ্রযাত্রায় সংঘাত নয়, সংলাপই আমাদের এগিয়ে নিয়ে যায়। তাই সংলাপের পথেই সম্ভব সভ্যতার প্রকৃত সম্মিলন।

উল্লেখ্য, এই উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Link copied