Latest News

A Special Seminar on “ Maqasid al-Sharia: The Human-Centered Vision of Islamic Jurisprudence”

Published August 7, 2026 Centre for Inter-religious and Intercultural Dialogue (CIID)
All Latest News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে ০৬/০৮/২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় “ Maqasid al-Sharia: The Human-Centered Vision of Islamic Jurisprudence” শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৫ম তলায় ড. সাকিনা আজহার সেমিনার (৫০০৬নং) কক্ষে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ড. মো. রুহুল আমিন রব্বানী, সদস্য, শরীয়াহ উপদেষ্টা পর্ষদ, বিএসইসি (BSEC); চেয়ারম্যান ও শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য, বিভিন্ন ইসলামি আর্থিক প্রতিষ্ঠান। আলোচনায় অংশগ্ৰহন করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা: আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের খন্ডকালীন প্রভাষক ড. আব্দুল্লাহ আল মাসুদ।  অনুষ্ঠানে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

Link copied