Latest News

‘নজরুল বর্ষ’ উদ্ যাপন উপলক্ষে “বাঙালির সম্প্রদায়-বিরোধের পটভূমিতে নজরুল-পাঠ” শীর্ষক একটি বিশেষ সেমিনার

Published November 12, 2026 Centre for Inter-religious and Intercultural Dialogue (CIID)
All Latest News

‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে আজ ১২/১১/২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ মিনিট “বাঙালির সম্প্রদায়-বিরোধের পটভূমিতে নজরুল-পাঠ” শীর্ষক একটি বিশেষ সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৫ম তলায় ৫০০৬ নম্বর কক্ষে (ড. সাকিনা আজহার সেমিনার কক্ষ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট নজরুল গবেষক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক ড. সৈয়দা মোতাহেরা বানু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। স্বাগত ভাষণ প্রদান করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম। 
আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের কিছু সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Link copied