ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রাজ্জাক ২০২৫–২০২৬ সালের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রকাশিত তালিকায় তিনি Information & Communication Technologies প্রধান ক্ষেত্রের Networking & Telecommunications উপক্ষেত্রে বিশ্বব্যাপী ৪,৪৩৯তম স্থান অর্জন করেছেন। তাঁর H-index ১২ এবং Hm-index ৪। Elsevier-এর গবেষণা-তথ্য এবং Stanford University-এর গবেষকদের প্রকাশিত Top 2% Scientists তালিকার ভিত্তিতে এসব তথ্য প্রকাশিত ও যাচাইকৃত হয়েছে।
অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাকের এই আন্তর্জাতিক স্বীকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। তাঁর এই অর্জন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানকে আরও সুদৃঢ় করেছে।
এই অসামান্য অর্জনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাককে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে তাঁর ভবিষ্যৎ গবেষণা, একাডেমিক কার্যক্রম ও আন্তর্জাতিক পরিসরে আরও সাফল্য কামনা করা হয়েছে।