Latest News

ভাস্কর্য বিভাগের বার্ষিক শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত

Published March 1, 2023 Department of Sculpture
All Latest News

২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের “বার্ষিক শিক্ষা সফর ২০২৩ ময়নামতি” অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে বিএফএ ও এমএফএ প্রোগ্রামের শিক্ষার্থীবৃন্দ কুমিল্লার ময়নামতি জাদুঘর, শালবন বিহার ও ইটাখোলা মুড়ার পাল ও সেন যুগের ভাস্কর্য, প্রত্নবস্তু ও বৌদ্ধ স্থাপত্যসমূহ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। জাদুঘর, বৌদ্ধ বিহার ও অন্যান্য সম্পর্কিত স্থাপত্যসমূহ পরিদর্শন শেষে কুমিল্লার বাংলাদেশ একাডেমি  অব রুরাল ডেভলপমেন্ট (BARD) ভ্রমণ ও  সেখানে মধ্যাহ্নভোজন গ্রহণের মাধ্যমে শিক্ষা সফরটি সমাপ্ত হয়। 

Link copied