Latest News

ইনস্টিটিউটের বিএসএস ১৩ তম ব্যাচের নবীন বরণ এবং বিডিএম ৭ম ও ৮ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬

Published April 26, 2026 Institute of Disaster Management and Vulnerability Studies
All Latest News

"বিদায়ের সুরে মিশে থাকে স্মৃতির নীরব গান,
নবীন পথের আহ্বানে জাগে নতুন স্বপ্নের প্রাণ।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ-এর বিএসএস ১৩ তম ব্যাচের নবীন বরণ এবং ৭ম ও ৮ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই আলোচনা অনুষ্ঠান এবং “মির্জা মোহাম্মদ আব্দুল্লাহ ও বেগম বদরুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড” এর বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবছরের ন্যায় এ বছরও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য যে, ২০১৫ সাল থেকে প্রতি বছর উক্ত ফান্ড থেকে স্নাতক (সম্মান)-এ প্রথম স্থান অধিকারীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও বিভিন্ন বর্ষের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. তৈয়েবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন IDMVS-এর প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, কো-ফাউন্ডার ও সাবেক পরিচালক প্রফেসর ড. মাহবুবা নাসরীন, ইনস্টিটিউটের বর্তমান পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক বিভূতি ভূষণ সিকদার এবং “মির্জা মোহাম্মদ আব্দুল্লাহ ও বেগম বদরুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড” এর একজন সম্মানিত ট্রাস্টি মাহফুজা করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ। 

নবীন শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, শিক্ষকবৃন্দের উপস্থিতি এবং আন্তরিকতা এক আনন্দঘন ও স্মরণীয় পরিবেশ সৃষ্টি করে। 

অনুষ্ঠানের শেষ পর্বে ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এই আয়োজন বিদায়ী শিক্ষার্থীদের জন্য ছিল আবেগঘন এক মুহূর্ত এবং নবীনদের জন্য ছিল নতুন পথচলার অনুপ্রেরণাময় সূচনা।

Link copied