সম্মানিত সুধী,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ-এর উদ্যোগে আগামী ৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার দুপুর ২:৩০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অডিটোরিয়ামে (রুম নং ৭১৩, ৭ তলা, সায়েন্স কমপ্লেক্স ভবন) রক্তাক্ত জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও মাননীয় ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ডিন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উক্ত আলোচনা সভায় আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।
অধ্যাপক উপমা কবির, পিএইচডি
ডিন (ভারপ্রাপ্ত), ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়