ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে কলোকুয়াম লেকচার সিরিজ-১ এর দশম লেকচার অনুষ্ঠিত
গত ১৫ জুলাই ২০২৬ বুধবার সকাল ১১.০০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত দর্শন বিভাগ আয়োজিত কলোকুয়াম লেকচার সিরিজ-১, ২০২৫-২৬-এর দশম সেমিনারটি বিভাগীয় ওয়ার্কস্টেশন কাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেছেন বিভাগীয় সহকারী অধ্যাপক তাপসী রাবেয়া। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিলো “পরিবেশ সংরক্ষণে বিশ্বের প্রধান ধর্মসমূহের দৃষ্টিভঙ্গি”। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক জি. এম. বায়েজিদ ইসলাম। তাপসী রাবেয়া তাঁর বক্তব্যে বিশ্বের প্রধান প্রধান ধর্মসমূহের পরিবেশ সংক্রান্ত দৃষ্ঠিভঙ্গি গুরুত্বসহ তুলে ধরেন। বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের অংশগ্রহণ, এবং প্রশ্নত্তোর পর্বের উন্মুক্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।