ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান প্রকৌশলীর অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ০৭ অক্টোবর ২০২৬ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের বিশেষ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী কাজী আক্রাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ জোন-১) মো. আহসান হাবিব এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ জোন-২) খালেদুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

০৭/১০/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়