ঢাকা বিশ্ববিদ্যালয় এবং University & Industry Alliance-এর যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনার আগামীকাল ২২ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। স্বাগত বক্তব্য দেবেন University & Industry Alliance-এর সভাপতি আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানগণ সেমিনারে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করা, উচ্চশিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে সেমিনারে আলোচনা করা হবে। এ আয়োজনের মাধ্যমে শিল্প ও অ্যাকাডেমিক অঙ্গনের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা এবং এ ক্ষেত্রে সরকারের নীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
২১/১১/২০২৬
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়