৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাইম হাওলাদার ৫০ কেজি ওজন শ্রেণিতে এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ৬৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেছেন। গত ১৬-১৮ এপ্রিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান টিম ম্যানেজার এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ পরিচালক নয়না চৌধুরী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯/০৪/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।