ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৯ এপ্রিল ২০২৬ রবিবার পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়-এর পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
২০/০৪/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দপ্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়