ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং কবি জসীম উদ্দীন হল রানার্স-আপ হয়েছে। এ প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন এবং কবি সুফিয়া কামাল হল রানার্স-আপ হয়েছে। এছাড়া, আন্তঃহল ওয়াটার পোলো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স-আপ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ১৬ মে ২০২৬ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন| এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে যৌথভাবে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মো. আবদুল মোমিন ও কবি জসীম উদদীন হলের রাকিবুল ইসলাম তুষার। ছাত্রীদের গ্রুপে যৌথভাবে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বাবলী আক্তার মনা ও রূপা আক্তার। এছাড়া, সেরা ওয়াটার পোলো খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মো. শাহিন আলম।

(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়