ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের উদ্যোগে ‘Research Proposal Development: Basic to Advanced ’ শীর্ষক বিশেষ মাস্টারক্লাস গতকাল ১৭ মে ২০২৬ রবিবার আর. সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ এই মাস্টার্স ক্লাস পরিচালনা করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের একাডেমিক, প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষেত্রে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক গবেষণা প্রস্তাবনা প্রস্তুতের বাস্তবধর্মী দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া, গবেষণায় মৌলিকত্ব বজায় রাখা, গবেষণা নৈতিকতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং উচ্চশিক্ষা ও নীতিনির্ধারণে প্রমাণভিত্তিক গবেষণার উপর তিনি গুরুত্বারোপ করেন।
সেশনে গবেষণা প্রস্তাবনা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, গবেষণার মৌলিক ধারণা ও কৌশল বিষয়ে আলোচনা করা হয়। গবেষণার সমস্যা নির্ধারণ, উদ্দেশ্য ও গবেষণা প্রশ্ন প্রণয়ন, সাহিত্য পর্যালোচনার (Literature Review) কৌশল, উপযুক্ত গবেষণা পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহের কৌশল, একাডেমিক লেখার মানদণ্ড এবং প্রপোজাল উপস্থাপনার পদ্ধতি সম্পর্কেও অংশগ্রহণকারীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের গবেষণা অনুরাগী ছাত্রছাত্রী, তরুণ গবেষক ও তরুণ পেশাজীবীরা সেশনে অংশগ্রহণ করেন।
১৮/০৫/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়