_1781101162.jpeg)
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস. ২৯তম ব্যাচের নবীনবরণ গত ৯ জুন ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (ঈঅজঝ) ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়| ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, আইইউবিএটি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, একাডেমিক উৎকর্ষতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী চিন্তাভাবনার বিকাশ ও মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধের সমন্বয়ে দক্ষ ও সহমর্মী মনোবিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নবীন শিক্ষার্থী, বিভিন্ন ব্যাচের বর্তমান শিক্ষার্থী এবং বিভাগীয় অ্যালামনাইরা অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

১০/০৬/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়