Philosophy Graduate Conference 2026
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে দিনব্যাপী 'Philosophy Graduate Conference 2026' অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। কনফারেন্সে মোট চারটি অধিবেশনে নৈতিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), জলবায়ু পরিবর্তন ও জব মার্কেটসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ের ওপর গবেষণাপত্র উপস্থাপিত হবে এবং সমাপনীতে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।